দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের রায় কার্যকর করতে পলাতক আসামিদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪), সিপিসি-২, কিশোরগঞ্জ। এসব অভিযানে বিজ্ঞ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১১:২০ ঘটিকায় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ সদর থানার লতিবপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিআর ভ্রাম্যমান মোকদ্দমা নং-১৭২/২০২৪ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৯(ক) ধারা) অনুযায়ী ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি সোহেল (২৭)-কে গ্রেফতার করা হয়। সে কিশোরগঞ্জ সদর থানার লতিবপুর এলাকার কাজল মিয়ার ছেলে।
পরের দিন অর্থাৎ ৩০ অক্টোবর ২০২৬ খ্রি. সকালে অপর একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত করে সদর থানার ইসলামপুর ক্ষিরারচর এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-৩০(৯)২২, জিআর-৪৩৬(২)২২ এর ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জনি (২৬)-কে গ্রেফতার করা হয়। সেও কিশোরগঞ্জ সদর থানার লতিবপুর এলাকার কাজল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।