গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনশুপুর গ্রামের সুরাইয়া আক্তার খানম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রাক্ত হাফেজ ছাত্রদের পুর্নমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে পুর্নমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাইদুর রহমান খান। মাদ্রাসার কোষাধ্যক্ষ আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আলোয়ার রহমান আলো, সিনিয়র সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, সহ সাধারণ সম্পাদক তৌফিক শাহরিয়ার খান, প্রাক্তন হাফেজ শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সুরাইয়া আক্তার খানম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার সমৃদ্ধি কামনায় কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফেরদৌস রহমান অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। পরে প্রাক্তন হাফেজ শিক্ষার্থীদের মঝে পবিত্র কোরআন শরীফ পুরষ্কার প্রদান করা হয়।