বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ০২:৪৩ পিএম
নন্দিত টিভি
মালয়েশিয়া যেতে মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগেই করলে বাতিল!

মালয়েশিয়া যেতে মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগেই করলে বাতিল!

watermark
nonditotvnews

মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না।

বুধবার, ২৮ অক্টোবর, এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মন্ত্রণালয়। একই সঙ্গে অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও প্রক্রিয়াকরণ করা হবে না।

এদিকে, অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা নিয়ে কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়। কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে।

আরো পড়ুন

https://nondito.tv/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d/

তাই অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

অনিয়মের তথ্য থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে ইমেইল করার অনুরোধ জানানো হয়েছে। ইমেইল ঠিকানা—secretary@probashi.gov.bd।

তাই মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের প্রতি পরামর্শ, সরকারি নির্দেশনা অনুসরণ করুন, অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা যাচাই করুন এবং দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকুন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট