বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম
নন্দিত টিভি
গাইবান্ধা থেকে ব্রিকফিল্ডের কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, মেয়ে চিকিৎসাধীন

গাইবান্ধা থেকে ব্রিকফিল্ডের কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, মেয়ে চিকিৎসাধীন

watermark
Jewel Hossain

গাইবান্ধা থেকে ব্রিকফিল্ডের কাজে যাওয়ার পথে ঢাকার মদনপুর মহাসড়ক পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁদের সঙ্গে থাকা মেয়ে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শফিকুল মিয়া (৩৬) গাইবান্ধার ১০ নং ঘাগোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাটিহারা মধ্যপাড়া এলাকার মোঃ সিরাজুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মিয়া তাঁর এক ছেলে ও এক মেয়েকে সঙ্গে নিয়ে ব্রিকফিল্ডের কাজে যাওয়ার পথে ঢাকার মদনপুর মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় একটি সিমেন্টবাহী গাড়ির চাপায় তাঁরা দুর্ঘটনার শিকার হন। এতে শফিকুল মিয়া ও তাঁর ছেলের মৃত্যু হয়। একই ঘটনায় তাঁর মেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি তাঁদের নিজ এলাকা গাইবান্ধার কাটিহারা মধ্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট