সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩০ পিএম
নন্দিত টিভি
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

সোমবার (২৬ অক্টোবর) সকালে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় এসআরবি- ১১ ও এসআরবি- ১৫-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কবির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তিনি জহির ফকির হত্যা মামলার অন্যতম অভিযুক্ত বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীরা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে জহির ফকিরকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যান বলে জানায় এসআরবি-১১। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কবির হোসেনের অবস্থান শনাক্তের পর সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট