সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৮ পিএম
নন্দিত টিভি
কিশোরগঞ্জে যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জে যৌতুক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

watermark
Jewel Hossain

কিশোরগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে যৌতুক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোদ্দাসিরকে (২৬) গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
​২৬ অক্টোবর ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কিশোরগঞ্জ সদর থানার বিলবরুল্লা বৌলাই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মোদ্দাসির কিশোরগঞ্জ সদর থানার বিলবরুল্লা গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-১, কিশোরগঞ্জের সিআর মামলা নং-১৩৯৪(১)২৫-এর আওতায় যৌতুক নিরোধ আইন ২০১৮-এর ৩ ধারায় তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
​পরবর্তীতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৪, সিপিসি-২ এর একটি চৌকস দল তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট