সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
নন্দিত টিভি
সোনারগাঁয়ে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী

সোনারগাঁয়ে ডাকাতদের কবলে রফিকুল ইসলাম মাদানী

watermark
Jewel Hossain

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে মহাসড়কে ডাকাতের কবলে পড়ার দাবি করেছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি। পুলিশ বলছে, ডাকাতির চেষ্টা আঁচ করতে পেরে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।

ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে তিনি এ পরিস্থিতির মুখে পড়েন বলে ফেসবুক লাইভে জানান।
লাইভে রফিকুল ইসলাম মাদানী বলেন, সড়কে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল। তার গাড়ি কিছুটা দূরে থাকায় চালক গাড়ি ঘুরিয়ে চলে যান। এতে তারা রক্ষা পান।
তিনি আরও জানান, ডাকাতরা অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এ সময় নিজের গাড়ি থেকে ফেসবুক লাইভে এসে উদ্ধারের আকুতিও জানান তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, রাতে পুলিশের দুটি টহল দল দায়িত্ব পালন করছিল। ডাকাতির বিষয়টি আঁচ করতে পেরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

ওসি জানান, রাস্তায় পাথর ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী ডাকাতের কবলে পড়েননি। তার কোনো কিছু খোয়া যায়নি। রাস্তায় পাথর ফেলে রাখা দেখে তিনি গাড়ি ঘুরিয়ে নিরাপদে চলে যান।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট