সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৬ পিএম
নন্দিত টিভি
রাসেল মাহমুদের উদ্যোগে ২৪ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

রাসেল মাহমুদের উদ্যোগে ২৪ নং ওয়ার্ডে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

watermark
Jewel Hossain

মেডিভিশন আই হসপিটালের ব্যবস্থাপনায় এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাসেল মাহমুদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি রোগী বাছাই, চোখ পরীক্ষা ও চিকিৎসকের চেকআপ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ উত্তরপাড়া,
৪৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাসেল মাহমুদের নিজস্ব কার্যালয়ে (২৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়) এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় সাধারণ মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ প্রদান এবং ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য বাছাই করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসাসেবা কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে।

এ বিষয়ে বিএনপি নেতা রাসেল মাহমুদ বলেন, “অর্থের অভাবে যেন কোনো মানুষ চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ করে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

এ উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট