চিকিৎসাসেবার ব্যস্ততার মধ্যেও বই পড়ার প্রতি গভীর অনুরাগ চিকিৎসক নাহিদ হাসানের। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাহিত্য ও বইয়ের প্রতি তাঁর এই ভালোবাসায় মুগ্ধ হয়েছেন উপন্যাসগ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’-এর লেখক।
সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল অফিসার ও জরুরি বিভাগ ইনচার্জ নাহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেখক। এ সময় তিনি নিজের লেখা উপন্যাসগ্রন্থ ‘স্বপ্নভরা দুটি চোখ’ চিকিৎসক নাহিদ হাসানের হাতে তুলে দেন।
চিকিৎসক নাহিদ হাসানকে তরুণ, প্রাণবন্ত, আন্তরিক ও স্নেহপ্রবণ মানুষ হিসেবে উল্লেখ করে লেখক বলেন, চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ ও মানবিক পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি বই পড়ার প্রতি তাঁর আগ্রহ সত্যিই মুগ্ধ করার মতো। একজন সংবেদনশীল পাঠকের এমন আগ্রহ লেখকদের নতুন করে লিখতে এবং সাহিত্যচর্চায় এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।
লেখক আরও আশাবাদ ব্যক্ত করেন, চিকিৎসক নাহিদ হাসান বইটি পড়ে তাঁর অনুভূতি ও পাঠ-প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করবেন। তাঁর বিশ্বাস, উপন্যাসটির গল্প, চরিত্র ও আবেগ পাঠকের হৃদয়ে বিশেষ অনুভূতির জন্ম দেবে এবং নাহিদ হাসানের মনেও গভীর ছাপ ফেলবে।
চিকিৎসক নাহিদ হাসানের প্রতি ভালোবাসা, স্নেহ ও শুভকামনা জানিয়ে লেখক বলেন, আন্তরিক ও সাহিত্যপ্রেমী পাঠকদের ভালোবাসা একজন লেখকের পথচলাকে আরও অর্থবহ করে তোলে। চিকিৎসক নাহিদ হাসানের সুন্দর কর্মজীবন এবং বইয়ের পাতায় কাটানো সময়গুলো আনন্দময় ও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
চিকিৎসাসেবার পাশাপাশি বই ও সাহিত্যের প্রতি অনুরাগের এই বন্ধন লেখক ও পাঠকের সম্পর্ককে আরও গভীর করে তুলবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।