রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

watermark
Jewel Hossain

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপর মাদক কারবারি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে একটি দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনে অভিযান চালিয়ে শামীম আহমেদ সামিউলকে আটক করে। পরে তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করে। এ সময় সোহেল নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ধৃত ও পলাতক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৫, তারিখ ২৫/১০/২৬) দায়ের করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রবিবার দুপুরে শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট