শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৯:৩৪ পিএম
নন্দিত টিভি
গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নিয়ন হুদা মরদেহ উদ্ধার

গাইবান্ধার ঘাঘট নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নিয়ন হুদা মরদেহ উদ্ধার

watermark
Jewel Hossain

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কাজলডোপ এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে নাজমুল হুদা নিয়ন (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিয়ন হুদা আরও দুজনের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন। অন্য দুজন তীরে ফিরে এলেও তিনি আর ফিরে আসেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সদস্যরা নদীতে অভিযান চালালেও তাঁর সন্ধান পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে নিয়ন হুদার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁরা প্রিয়জনের সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন।

নিয়ন হুদার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।তাই ঘটনার প্রকৃত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্যের ওপর নির্ভর করা জরুরি, এই রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন হুদার কোন সন্ধান পাওয়া যায়নি, অপরদিকে অপরদিকে রংপুর থেকে আশা ডুবরি দল দীর্ঘ ৫০ ঘণ্টা পর নাজমুল হুদা নিয়নের মরদেহ উদ্ধার করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট