হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের করতালি, উল্লাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোলা জেলার, দৌলতখান উপজেলার মিয়ার হাট বাজার ঈদগাহ রোড মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত, "স্মৃতির পাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬"-এর মহোৎসবময় গ্র্যান্ড ফাইনাল।
ভোলা জেলার স্বনামধন্য ধারাভাষ্যকার লালমোহন থেকে আগত শান্ত এবং দৌলতখানের খালেদ মিয়ার চমৎকার ও মনোমুগ্ধকর উপস্থাপনা উপস্থিত ফুটবলপ্রেমীদের বাড়তি আনন্দ জোগায়।টুর্নামেন্টের এই মেগা ফাইনালে মুখোমুখি হয় অঞ্চলের অন্যতম দুই শক্তিশালী পরাশক্তি—'MKC মুসলিম পাড়া একাদশ' এবং 'ব্ল্যাক থান্ডার্স ইউনাইটেড'।খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের চোখ ধাঁধানো আক্রমণ আর পাল্টা আক্রমণে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ দর্শকদের উল্লাসে ফেটে পড়ে। দুর্দান্ত দলগত নৈপুণ্য, কৌশলগত ফুটবল এবং একের পর এক গোলের ঝলকানি দেখিয়ে MKC মুসলিম পাড়া একাদশ ৫–২ গোলের বড় ব্যবধানে শক্তিশালী ব্ল্যাক থান্ডার্স ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ও স্বপ্নের ট্রফি অর্জন করে,
ফুটবলের এই জমকালো গ্র্যান্ড ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, ভোলা জেলার শ্রেষ্ঠ রেফারি কামরুল ইসলাম। তাঁর অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও নিখুঁত ম্যাচ পরিচালনা খেলোয়াড় ও দর্শকদের মাঝে খেলার মূল সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে।টুর্নামেন্টটি সুশৃঙ্খল ও স্মরণীয় করে তুলতে আয়োজক কমিটির প্রতিটি সদস্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের সুন্দর পরিচালনা ও চমৎকার ব্যবস্থাপনার জন্য উপস্থিত সর্বস্তরের মানুষ ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে আহাদ তুহিন চৌধুরী-র আন্তরিক প্রচেষ্টা ও সমন্বয় টুর্নামেন্টটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ঐতিহাসিক এই আয়োজন শেষে বিজয়ী দল MKC মুসলিম পাড়া একাদশ-কে উষ্ণ অভিনন্দন ও ও ট্রফি তুলে দেন দৌলতখান উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল মতিন খান । এবং দৌলতখা উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান মিয়া সহ থানা ও ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত থেকে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের এত সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি।