শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২১ পিএম
নন্দিত টিভি
সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগ, ভয়ে ক্যামেরার সামনে আসছেন না স্থানীয়রা

সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগ, ভয়ে ক্যামেরার সামনে আসছেন না স্থানীয়রা

watermark
Jewel Hossain

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে বলগেট ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একদল বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার ১৩ নং শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার ও ফুলমিয়ার বাজার সংলগ্ন নদী এলাকায় প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সকালবেলায় বলগেট দিয়ে নদী থেকে বালু উত্তোলনের এ কার্যক্রম চললেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। এতে নদীর স্বাভাবিক পরিবেশ, নদীতীরের স্থায়িত্ব এবং আশপাশের জনবসতির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, বালু উত্তোলনের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, এদিকে বালু উত্তোলনকারীদের ভয়ে তাঁরা প্রকাশ্যে বক্তব্য দিতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। তবে নিরাপত্তার আশঙ্কায় কেউ বক্তব্য দিতে অনিচ্ছুক।
স্থানীয় সচেতন মহলের দাবি, ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের বৈধতা যাচাই, সংশ্লিষ্টদের পরিচয় শনাক্ত এবং উত্তোলিত বালুর পরিমাণ নির্ধারণে প্রশাসনের দ্রুত তদন্ত করা প্রয়োজন। অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট