বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫১ পিএম
নন্দিত টিভি
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু আটক

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ২ গরু আটক

watermark
Jewel Hossain

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক গরু দুটির আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ঝালংগী বিওপির একটি বিশেষ টহলদল পাটগ্রাম উপজেলার কাউয়ার বাজার এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন গরু দুটি আটক করা হয়।

৬১ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট