বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ পিএম
নন্দিত টিভি
বন্দরে মা ভবানী যুব সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সমাজসেবিকা নার্গিস মাকসুদ

বন্দরে মা ভবানী যুব সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সমাজসেবিকা নার্গিস মাকসুদ

watermark
Jewel Hossain

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্ধ বাজারে মা ভবানী যুব সংঘের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সমাজসেবিকা নার্গিস মাকসুদ।

বুধবার (২১ অক্টোবর) মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ বাজারে অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সম্প্রীতি বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসবের আয়োজন ঘুরে দেখেন।

পরিদর্শনকালে নার্গিস মাকসুদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে, এটাই সবার প্রত্যাশা। ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সবাই মিলেমিশে একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মানবকল্যাণ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তিনি। এ সময় মা ভবানী যুব সংঘের নেতৃবৃন্দকে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সব সময় তাঁদের পাশে থাকতে চান। এ ধরনের উদ্যোগে তাঁকে সম্পৃক্ত রাখারও আহ্বান জানান তিনি।

বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে নার্গিস মাকসুদ সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি সমাজে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ বাজারে মা ভবানী যুব সংঘের পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি ধর্মীয় সম্প্রীতি, মানবতা ও সামাজিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরেন। সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট