বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৫৫ পিএম
নন্দিত টিভি
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ

watermark
Jewel Hossain

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযানে ৩০০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৪২ হাজার ৭৮০ টাকা।

বুধবার (২১ অক্টোবর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বুড়িমারী বিওপির টহলদল সীমান্ত থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইসিপি জিরো পয়েন্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় বাংলাদেশ থেকে ভারতে গমনকারী এক বাংলাদেশি পাসপোর্টধারী নাগরিকের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়।

অন্যদিকে, বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ধরলা বিওপির বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধবলগুড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩০০টি নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট