লালমনিরহাটের পাটগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে খতিবর রহমান বাবু (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা লঙ্ঘন করে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ওই যুবককে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত খতিবর রহমান বাবু উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউসুফ আলীর ছেলে।
অভিযানে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।