বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৮ পিএম
নন্দিত টিভি
আদিতমারীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কুমার বর্মন

আদিতমারীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিলন কুমার বর্মন

watermark
Jewel Hossain

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ প্রেসক্লাব, আদিতমারী উপজেলা শাখার সদস্য সচিব মিলন কুমার বর্মন।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
মিলন কুমার বর্মন বলেন, শারদীয় দুর্গোৎসব সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপন করলে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পূজা উদ্‌যাপন কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট