পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ শাহ আলম। সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে তিনি নিজ বাসা থেকে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।
পবিত্র ওমরা পালনের এই সফর নির্বিঘ্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসহ এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
মোঃ শাহ আলম মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং যথাযথভাবে পবিত্র ওমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সুস্থ ও নিরাপদে ওমরা পালন শেষে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
তিনি পবিত্র এই সফরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মুছাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন বলে জানান।
এদিকে, তাঁর শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী মোঃ শাহ আলমের পবিত্র ওমরা সফর সফল ও সুন্দর হোক এবং তিনি সুস্থভাবে দেশে ফিরে আসুন, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
দোয়া প্রার্থী: মোঃ শাহ আলম
মেম্বার পদপ্রার্থী, ১ নম্বর ওয়ার্ড
মুছাপুর ইউনিয়ন, বন্দর, নারায়ণগঞ্জ।