মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:০৯ পিএম
নন্দিত টিভি
মুছাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মাতৃছায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজ সেবিকা নার্গিস মাকসুদ

মুছাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মাতৃছায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, সমাজ সেবিকা নার্গিস মাকসুদ

watermark
Jewel Hossain

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল থেকে জহরপুর ঋষিপাড়াসহ বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাতৃছায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও আর্থিক উপহার বিতরণ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে নার্গিস মাকসুদ বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি আরও বলেন, “প্রতিবছরের মতো এবারও আমি ও আমার পরিবার আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং মানুষের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের মানুষের পাশে দাঁড়াতে আমি সব সময় আন্তরিকভাবে কাজ করে যেতে চাই। সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”

তিনি দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়। কোনো মানুষ যেন ধর্মীয় পরিচয় বা আর্থিক অসচ্ছলতার কারণে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণের মধ্য দিয়ে তাঁর এই পূজামণ্ডপ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট