লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আবু সাইদ (২৬) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফারজানা আখতারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ দণ্ড প্রদান করেন।
এ সময় পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।