মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৫০ পিএম
নন্দিত টিভি
পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় ২টি গরু আটক

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় ২টি গরু আটক

watermark
Jewel Hossain

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার টেপুরগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ কালিরহাট বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেপুরগাড়ী এলাকায় অভিযান চালিয়ে গরু দুটি আটক করে।

আটক গরু দুটির সর্বমোট জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট