মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৪৪ পিএম
নন্দিত টিভি
পাটগ্রামের উন্নয়ন ও জনসমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

পাটগ্রামের উন্নয়ন ও জনসমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়

watermark
Jewel Hossain

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে পাটগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। । এ ছাড়া ও উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

সভায় পাটগ্রাম উপজেলার উন্নয়ন কার্যক্রম, স্থানীয় বিভিন্ন সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।

স্থানীয় উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট