সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ০৩:৩৯ পিএম
নন্দিত টিভি
ইবিতে চার পদে নতুন নিয়োগ

ইবিতে চার পদে নতুন নিয়োগ

watermark
Jewel Hossain

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইসিটি সেল, টিএসসিসি, সেন্ট্রাল লাইব্রেটরীর পরিচালক ও প্রেস প্রশাসক পদে নতুন নিয়োগ দিয়েছে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব নিয়োগের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, আইসিটি সেলের পরিচালক হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে নিয়োগপ্রাপ্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলীর মেয়াদ ২১ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হবে। তদস্থলে ১৮ অক্টোবর ২০২৬ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

টিএসসিসির পরিচালক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনের মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ায় ১৯ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক পদে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্ব পালন করা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামকে ১৭ অক্টোবর থেকে অব্যাহতি দেওয়া হয়। তদস্থলে ১৮ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়াকে নিয়োগ দিয়েছেন উপাচার্য।

এছাড়া, প্রেস প্রশাসক হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে নিয়োগপ্রাপ্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলামের মেয়াদ ২০ অক্টোবর শেষ হবে। তার স্থলে ২১ অক্টোবর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্ব পালনের জন্য নবনিযুক্তরা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায়ী পরিচালকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট