রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৮ এএম
নন্দিত টিভি
হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে দুই তেলবাহী জাহাজে আগুন

watermark
nonditotvnews

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি। জাহাজ দুটি সমুদ্রের নিচে পুঁতে রাখা নৌমাইনে আঘাত পেয়ে আগুনের কবলে পড়ে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

আইআরএনএর প্রতিবেদন অনুযায়ী, জাহাজ দুটির প্রতিটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। আইআরজিসির দাবি, প্রথম জাহাজটিতে মাইনের আঘাতে বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ধরে যায়। দ্বিতীয় জাহাজটিও বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার হয়ে চলাচলের অক্ষম হয়ে পড়ে।

তবে জাহাজ দুটির নাম, তেলের উৎস, নাবিকদের অবস্থা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নৌমাইনের আঘাতেই আগুন লেগেছে কি না, সেই দাবিও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইআরজিসির আরও দাবি, জাহাজ দুটি নিজেদের অবস্থান শনাক্তকরণ ও রাডার ব্যবস্থা বন্ধ করে ইরানের অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এর মধ্যে একটি জাহাজ যুক্তরাষ্ট্রের সহায়তায় চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে তেহরান।

বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এখানে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপত্তা, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং বিশ্ব জ্বালানি বাজারের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন নন্দিত টিভিতে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট