শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ০৯:৪৯ পিএম
নন্দিত টিভি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হলেন বাচ্চু মোল্লা

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হলেন বাচ্চু মোল্লা

watermark
Jewel Hossain

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক সরকারি চিঠিতে এ মনোনয়নের তথ্য উল্লেখ রয়েছে। চিঠিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাঁর নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লার সহকারী অ্যাসিস্ট্যান্ট মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তাঁর এ দায়িত্ব পালন হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীদের সেবার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লার এ মনোনয়ন জেলার স্বাস্থ্যসেবা খাতে নতুন প্রত্যাশা তৈরি করেছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট