শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:৩৬ পিএম
নন্দিত টিভি
অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভেঙে দিল কর্তৃপক্ষ

অজয় দেবগনের বাংলোর অবৈধ অংশ ভেঙে দিল কর্তৃপক্ষ

watermark
nonditotvnews

বলিউড অভিনেতা অজয় দেবগন ও তার মায়ের মালিকানাধীন বাংলোর অবৈধ অংশ ভেঙে দিয়েছে ভারতের মুম্বাইয়ের বৃহৎ মুম্বাই পৌরসংস্থা—বিএমসি। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণকাজ চালানোর অভিযোগে গত ১২ অক্টোবর এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে নগর কর্তৃপক্ষ।

জানা গেছে, মুম্বাইয়ের জুহু এলাকায় অবস্থিত বাংলোটিতে অবৈধ নির্মাণের অভিযোগে গত সেপ্টেম্বরে মালিকপক্ষকে নোটিশ পাঠিয়েছিল বিএমসি। নোটিশে নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র জমা দিতে বলা হয়।

মালিকপক্ষ নোটিশের জবাব দিলেও প্রয়োজনীয় বৈধ নথিপত্র দাখিল করতে পারেনি বলে জানায় কর্তৃপক্ষ। পরে গত ৬ অক্টোবর সেই জবাব খারিজ করে দেওয়া হয়। এরপর ১২ অক্টোবর বাংলোটির অবৈধ অংশ ভেঙে ফেলে বিএমসি।

প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট আয়তনের বিলাসবহুল বাংলোটি সম্প্রতি একটি সেলুন প্রতিষ্ঠানকে পাঁচ বছরের চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছিল। তবে হাউজিং সোসাইটি সেলুন চালুর অনুমতি দিলেও বাড়িটির অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন কিংবা বাণিজ্যিক রূপ দেওয়ার অনুমতি দেয়নি বলে জানা গেছে।

এদিকে পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন অজয় দেবগন। তার নতুন সিনেমা ও আসন্ন প্রকল্প নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট