শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ০৫:০১ পিএম
নন্দিত টিভি
রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

রৌমারীতে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

watermark
nonditotvnews

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রৌমারী প্রতিনিধি জানান, শনিবার ১৭ অক্টোবর দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সায়েদাবাদ বাজারের কাছে একটি মালবাহী ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দৈনিক যুগান্তর।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার বিস্তারিত এবং হতাহতদের পরিচয় সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট