শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ০১:২০ পিএম
নন্দিত টিভি
কালীগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মিরাজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মিরাজের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

watermark
Jewel Hossain

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদল।
সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় এবং কালীগঞ্জ পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ হাসান রানার নেতৃত্বে বালীগাঁও উচ্চ বিদ্যালয় ও বালীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির আশপাশের ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
অভিযানে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা। বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহসভাপতি টুটুল হাসান, পৌর শাখা ছাত্রদলের ছাত্রনেতা মেহেদী হাসান, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি এলিন, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রানা মিয়া, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহসভাপতি রিয়াদ হাসান, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের মতে, সম্মিলিত উদ্যোগ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট