শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ০৯:৪৬ পিএম
নন্দিত টিভি
নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন

নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন

watermark
Jewel Hossain

উৎসবমুখর পরিবেশে রসুলবাগ পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদের ফুটবল একাডেমির ভর্তি ফর্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল একাডেমির ভর্তি ফর্ম উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং একাডেমির সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে রসুলবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি সেলিম আহমেদ, সহ-সভাপতি হারুন রশীদ ও সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে একাডেমির ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

এ ছাড়া অনুষ্ঠানে নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদের উপদেষ্টা মো. সুজন, সভাপতি আবদুল মতিন, সহ-সভাপতি সামসুল আলম হজরত, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাদিম, সাংগঠনিক সম্পাদক আসলাম রকি, প্রচার সম্পাদক নোভেল মাহমুদ, ক্রীড়া সম্পাদক রতন, প্রবাসী কল্যাণ সম্পাদক রিয়াদ মির্জা, সহকারী অর্থ সম্পাদক আকাশ এবং সংগঠনের সদস্য মামুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রসুলবাগ মাদকবিরোধী সংগঠনের সভাপতি এমদাদ ও সাধারণ সম্পাদক আল আমিন আলো। তাঁরা নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ফুটবল একাডেমির কার্যক্রমের সফলতা কামনা করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ফুটবল একাডেমির মাধ্যমে এলাকার কিশোর ও তরুণেরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে, তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও একাডেমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলাধুলার মাধ্যমে তারুণ্যের বিকাশ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নবীন বাংলা সমাজ কল্যাণ সংসদের এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট