শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ০২:৫৯ পিএম
নন্দিত টিভি
সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি, দুপুরেই ২১টি ফরম সংগ্রহ

সংরক্ষিত শূন্য নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি, দুপুরেই ২১টি ফরম সংগ্রহ

watermark
nonditotvnews

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন।

শুক্রবার, ১৬ অক্টোবর, সকাল ১০টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফরম বিতরণ ও জমার সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়নপ্রত্যাশীদের ফরম পূরণ করে শনিবার, ১৭ অক্টোবর, সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই স্থানে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট