শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:১৭ এএম
নন্দিত টিভি
কালো পোশাকে নুসরাত ফারিয়ার ‘অন্য রূপ’, ছবি ঘিরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

কালো পোশাকে নুসরাত ফারিয়ার ‘অন্য রূপ’, ছবি ঘিরে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া

watermark
nonditotvnews

শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যাওয়ার ঘটনা নিয়ে আলোচনার কয়েক দিন পর এবার নতুন লুকে হাজির হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। কালো পোশাকে নিজের ব্যতিক্রমী সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে লিখেছেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’

ছবিতে ফারিয়াকে দেখা গেছে কালো ডিপ ভি-নেক বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজারে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাই হিল, বড় হুপ কানের দুল আর খোঁপায় বাঁধা চুল। ছবিগুলো লিফটের ভেতরে তোলা বলে ধারণা করা হচ্ছে।

ফারিয়ার এই নতুন সাজ নিয়ে অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার লুকের প্রশংসা করেছেন, কেউ আবার নেতিবাচক মন্তব্য করেছেন। একজন অনুসারী ছবিগুলোকে অসাধারণ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আরেক ভক্ত তাকে সাহসী ও আবেদনময়ী বলেছেন। তবে সমালোচনামূলক মন্তব্যও এসেছে পোস্টে।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ছবি প্রকাশের চার ঘণ্টার মধ্যে প্রায় তিন হাজার প্রতিক্রিয়া এবং দুই শতাধিক মন্তব্য আসে। ইনস্টাগ্রামে একই ছবির পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

এদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ‘লজ্জা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এম এইচ খোকন পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট