বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ০৯:১৬ পিএম
নন্দিত টিভি
চীন সফরে জাবি উপাচার্য, উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য শামছুল আলম

চীন সফরে জাবি উপাচার্য, উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য শামছুল আলম

watermark
Jewel Hossain

দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তাঁর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চীনে অবস্থান করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ সময়ে তিনি ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাউন্টেন সায়েন্স (আইসিএমএস ২০২৬)’ এবং ‘কাউন্সিল মিটিং অব দ্য এশিয়ান জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশন-২০২৬’-এ অংশ নেবেন। ভ্রমণসহ এ সময়ের জন্য তাঁকে সরকারি আদেশে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, উপাচার্যের অনুপস্থিতিকালীন সময়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

##..

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট