বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ০১:৫৪ পিএম
নন্দিত টিভি
বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর বৃক্ষরোপণ কর্মসূচি

বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর বৃক্ষরোপণ কর্মসূচি

watermark
Jewel Hossain

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ এর বিএম কলেজ শাখা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচিতে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার হায়দার এবং বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবির আহমেদ।

ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শিক্ষক, সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিএম কলেজ শাখার স্বেচ্ছাসেবীরা। এ সময় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

সবুজ বাংলাদেশ এর বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক আরিয়ান আব্দুল্লাহ বলেন, গাছ পরিবেশের প্রাণ এবং একটি সুন্দর শিক্ষার পরিবেশের পূর্বশর্ত। বিএম কলেজ ক্যাম্পাসকে আমরা কেবল শিক্ষার কেন্দ্র হিসেবে নয়, বরং একটি আদর্শ, পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যৎ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন, প্রাণবন্ত এবং পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবুজ বাংলাদেশ কাজ করে যাবে। পুরো বিএম কলেজ ক্যাম্পাসকে সবুজে আচ্ছাদিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও উৎসাহিত করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট