বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ০১:৫১ পিএম
নন্দিত টিভি
পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

watermark
Jewel Hossain

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের চাকরিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবক আনোয়ার খানসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কলেজের প্রভাষক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী প্রভাষক মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও শিক্ষা কার্যক্রমে অবদানের কথা স্মরণ করে তাঁর নতুন চাকরিজীবনের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে বিদায়ী প্রভাষক মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের হাতে উপহার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও তাঁকে উপহার প্রদান করা হয়।

বিদায় অনুষ্ঠান উপলক্ষে এইচএসসি ব্যাচ ২০২৭-এর আয়োজনে একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। এ কর্মসূচিতে বিদায়ী প্রভাষক মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের সম্মানে বিদ্যালয় প্রাঙ্গণে নিম ও পেয়ারা গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং বিদায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করে।

আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা মোহাম্মদ আব্দুল ওদুদ পলাশের নতুন চাকরিজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট