মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৩০ পিএম
নন্দিত টিভি
গান গাওয়ার কারণে ৭-৮টি মামলা, বাবাসহ মারধরের শিকার মনির খান

গান গাওয়ার কারণে ৭-৮টি মামলা, বাবাসহ মারধরের শিকার মনির খান

watermark
nonditotvnews

গান গাওয়ার কারণে গ্রামবাসীর মারধরের শিকার হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান ও তাঁর বাবা। এসএসসি পরীক্ষার পর অবসর সময়ে বাবার কিনে দেওয়া হারমোনিয়াম বাজিয়ে গান করতেন তিনি। আর এই গান গাওয়াকে কেন্দ্র করেই তাঁদের জীবনে নেমে আসে ভয়াবহ অভিজ্ঞতা।

মঙ্গলবার, ১৩ অক্টোবর, মাছরাঙা টেলিভিশনকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে অতীতের সেই ঘটনা তুলে ধরেন মনির খান।

তিনি জানান, নিজের বাড়িতে গান গাওয়ার কারণে এক হুজুর তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। একপর্যায়ে তাঁর নামে সাত থেকে আটটি মামলা করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাঁকে পালিয়ে পালিয়ে থাকতে হয়েছিল।

সেই ভয়াবহ দিনের স্মৃতিচারণ করে মনির খান বলেন, তাঁর হারমোনিয়াম ভাঙতে বাড়িতে লোকজন এসেছিল। তাঁকে মারধর করা হলে তিনি হারমোনিয়াম জড়িয়ে ধরে রাখেন। এ সময় তাঁর বাবাও তাঁকে ও হারমোনিয়ামকে আগলে রাখার চেষ্টা করেন। এতে তাঁর বাবা পিঠে আঘাত পান।

মনির খান আরও জানান, গান গাওয়ার অভিযোগে করা মামলাগুলোর কারণে তাঁকে আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি আদালতের কাঠগড়ায় গান গেয়ে জামিন নেওয়ার কথাও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি। পরে বিচারক তাঁকে বেকসুর খালাস দেন বলে জানান এই শিল্পী।

সংগীতচর্চাকে কেন্দ্র করে জীবনের এমন কঠিন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অতীতের সেই দিনগুলোর স্মৃতি তুলে ধরেন মনির খান। তাঁর এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে শিল্পচর্চার স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিবেশের বিষয়টি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট