মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ পিএম
নন্দিত টিভি
বন্দরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বন্দরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ওসির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

watermark
Jewel Hossain

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর থানা কমপ্লেক্সে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অক্টোবর মাসের নির্ধারিত দিনে বিকেল ৪টায় বন্দর থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় দুর্গাপূজা উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, সাংবাদিক বিল্লাল হোসেন, মঞ্জুর আলম মুন্না, মেহেদী হাসান রিপন, শেখ সুমন, সাজিদ হোসেন কিবরিয়া ও মনির হোসেনসহ অনেকে।

সভায় বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডে ১১টি এবং ৫টি ইউনিয়নে ১৮টিসহ মোট ২৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া দুর্গাপূজার দশমীর দিন রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, পূজামণ্ডপের নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট