রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পিএম
নন্দিত টিভি
ইবি বিএনসিসির প্রধান সমন্বয়কারী নিযুক্ত হলেন ড. শরিফুল বারী

ইবি বিএনসিসির প্রধান সমন্বয়কারী নিযুক্ত হলেন ড. শরিফুল বারী

watermark
Jewel Hossain

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরিফুল বারী। বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি থেকে ইবি বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বারীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়। গত ৬ অক্টোবর (মঙ্গলবার) তাকে অব্যাহতি দিয়ে তদস্থলে একই বিভাগের অধ্যাপক ড. এম. এম. শরিফুল বারীকে ৭ অক্টোবর (বুধবার) থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ইবি বিএনসিসির প্রধান সমন্বয়কারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এতে নিয়ম অনুযায়ী তিনি অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে দীর্ঘদিন একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অধ্যাপক ড. আব্দুল বারীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

নবনিযুক্ত প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. এম. এম. শরিফুল বারী বলেন, ছাত্রজীবনে বিএনসিসির সঙ্গে যুক্ত থাকার কারণে সংগঠনটির প্রতি আমার আলাদা ভালোবাসা ও দায়বদ্ধতা রয়েছে। বিএনসিসি সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে। ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসির বিদ্যমান সুনাম ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে আমরা কাজ করে যাব। বিশেষ করে সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে বিএনসিসির সক্রিয় অংশগ্রহণ আরও জোরদার করাই হবে আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দক্ষ করে তুলতে সরকারের যে পরিকল্পনা রয়েছে, সেটি বাস্তবায়নেও বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা সম্ভব হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট