রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ০৫:০৮ পিএম
নন্দিত টিভি
কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, ভারতে ফিরে গেল চারজন

কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, ভারতে ফিরে গেল চারজন

watermark
Jewel Hossain

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে দেখা যায় বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীসহ মোট চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা

তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির বাধার মুখে বিএসএফের ওই প্রচেষ্টা সফল হয়নি।
পরে সকাল ৮টার দিকে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যান। বিজিবির তৎপরতায় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।
সীমান্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায়

অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকার নিরাপত্তা বজায় রাখা এবং দেশের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে বাহিনীটি।

তবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা ওই চারজনের পরিচয়, নাগরিকত্ব এবং কী কারণে তাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট