রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ০৯:১২ এএম
নন্দিত টিভি
বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদক কারবারি রাসেল নিহত

watermark
Jewel Hossain

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমেকে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট