শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পিএম
নন্দিত টিভি
শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত

শাহজাহানপুরে গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত

watermark
Jewel Hossain

চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নে অবস্থিত গ্লোবাল ইসলামিক স্কুলে ‘শিক্ষা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে স্কুলের অডিটোরিয়ামে সম্মেলন শুরু হয়। গ্লোবাল ইসলামিক স্কুলের উদ্যোগে শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুরাগীদের নিয়ে এ শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর মোঃ শাহাদাত হোসেন, সার্ভে ইন্সটিটিউট রাজশাহী এর অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর সারোয়ার জাহান, নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাওলানা সাবের আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, শাহজাহানপুরের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে ও শিক্ষার্থীদের নৈতিকভাবে গড়ে তুলতে অভিভাবকসহ শিক্ষকদেরকে সচেতন ভূমিকা পালন করতে হবে। অভিভাবকদেরকে চিন্তা করতে হবে তাদের সন্তানরা কার সঙ্গে মেলামেশা করছে। এছাড়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। আগামীতে যুগোপযোগী ও উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ নাগরিক তৈরি করতে যুগোপযোগী শিক্ষাদান প্রয়োজন। এসব বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। তবেই আলোকিত শাহজাহানপুর গড়া সম্ভব।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে গ্লোবাল ইসলামিক স্কুল এ বছর থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় সাধন করে সুনামের সাথে পাঠদান করে যাচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট