শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৯ পিএম
নন্দিত টিভি
নজরুল বিশ্ববিদ্যালয়ে পুকুর পরিষ্কারে ছাত্র দলের উদ্যােগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে পুকুর পরিষ্কারে ছাত্র দলের উদ্যােগ

watermark
Jewel Hossain

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের পুকুরে জমে থাকা আগাছা, ময়লা ও প্লাস্টিক অপসারণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পুকুরের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল বাশার সহ এ কার্যক্রমে অংশ নেন ২ নম্বর যুগ্ম আহ্বায়ক মোহতাশিম পারভেজ, ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক রাসেল রানা, ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক সানোয়ার শুভ এবং সদস্য আবু সাঈদ ও আসিমুল খানসহ অন্যান্য নেতা-কর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, শিক্ষার্থীদের কল্যাণ, ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের এ উদ্যোগ। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, বরং শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, পুকুরের আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে পরিচ্ছন্ন, সবুজ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার কাজে এগিয়ে আসার আহ্বান জানান ।

তারা এও জানান,পরিচ্ছন্ন ক্যাম্পাস আমাদের অধিকার আর তা রক্ষা করা আমাদের দায়িত্ব।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট