শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০৩:০৫ পিএম
নন্দিত টিভি
দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, বেআইনি জমায়েতের অভিযোগ

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, বেআইনি জমায়েতের অভিযোগ

watermark
nonditotvnews

ভারতের রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার ১০ অক্টোবর দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্য সদস্যরা।

পরে দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। তবে পুলিশের নির্দেশের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্য নেতারা সেখানে অবস্থান চালিয়ে যান। এরপরই তাঁদের আটক করা হয় বলে টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে কী কারণে এই ধর্না কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং আটকের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে দেওয়া প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট