শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০২:১৩ পিএম
নন্দিত টিভি
দৌলতপুরে পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪

দৌলতপুরে পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪

watermark
Jewel Hossain

পদ্মা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছে কুষ্টিয়া পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধমূলক মামলার ২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত থেকে বিকাল পর্যন্ত কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সীমান্তসংলগ্ন পদ্মার চরাঞ্চলের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের প্রায় ২০০ সদস্য অংশ নেন।

অভিযান শেষে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত। তাদের মধ্যে কোনো সন্ত্রাসী বাহিনীর সদস্য রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। তবে অভিযানে কোনো অস্ত্র, মাদক বা গোলাবারুদ উদ্ধার হয়নি।

পুলিশ সূত্রে জানায়, পদ্মার দুর্গম চরাঞ্চলের ভৌগোলিক বিচ্ছিন্নতাকে কাজে লাগিয়ে একাধিক সন্ত্রাসী গোষ্ঠী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। চরের নিয়ন্ত্রণ, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান এবং কৃষিজমির ফসল লুটের অভিযোগও রয়েছে এসব সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট