শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ০১:৪১ পিএম
নন্দিত টিভি
জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

watermark
Jewel Hossain

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে সাহাজুল (৩০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে বাংলাদেশ সীমান্তের নিজ জমিতে লিবিয়া ঘাস লাগানোর সময় এ ঘটনা ঘটে। এ সময় ভারতের নাসিরাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের পক্ষ থেকে গুলি চালানো হলে সাহাজুল আহত হন বলে অভিযোগ উঠেছে।

আহত সাহাজুলের পিতার নাম শামাজুল বলে উল্লেখ করা হয়েছে।স্থানীয়রা উদ্ধার করে দৌলতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া তে রেফার্ড করা হয়

এ ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও বিস্তারিত তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট