গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন স্থানীয় সরকার, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দলকে আরও গতিশীল করার লক্ষ্যে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।মৌচাক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।মৌচাক ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ।এতে কালিয়াকৈর উপজেলা বিএনপির ক্রীরা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি রিয়াজ মাহমুদ তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল করা, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়।বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।