বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ০৩:৫০ পিএম
নন্দিত টিভি
নীলের আবেশে জয়া আহসান, মুগ্ধ ভক্তরা

নীলের আবেশে জয়া আহসান, মুগ্ধ ভক্তরা

watermark
nonditotvnews

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র দিয়ে ক্যারিয়ার শুরু করে কলকাতার সিনেমাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী জয়া আহসান। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় আর নান্দনিক উপস্থিতির মাধ্যমে দুই বাংলার দর্শকের কাছেই আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। নীল রঙের পোশাকে তোলা ছবিগুলো প্রকাশের পরই তা নিয়ে শুরু হয়েছে ভক্তদের আলোচনা।

ছবিগুলোতে জয়ার চোখের চাহনি ও সাবলীল উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মন্তব্য করেছেন, বয়স বাড়লেও জয়ার সৌন্দর্য ও তারুণ্যের আবেদন যেন আরও বেড়েই চলেছে।

নিজের ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’

এরপর থেকেই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, ছোটবেলা থেকে যেমন দেখেছেন, এখনও নাকি তেমনই লাগে জয়া আহসানকে। আবার কেউ তার নীল পোশাক ও পুরো লুকের প্রশংসা করেছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়া আহসানের উপস্থিতি বরাবরই অনুসারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও নিজের কাজ, ছবি ও বিভিন্ন মুহূর্তের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের উচ্ছ্বাস আরও একবার প্রমাণ করল—পর্দার বাইরে জয়া আহসানের গ্ল্যামার ও জনপ্রিয়তাও এখনো সমানভাবে আলোচনায়।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট