বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ পিএম
নন্দিত টিভি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী

watermark
Jewel Hossain

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ পাওয়া শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের সুলতানা আনজুম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এস. এম. ইসমাইল, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সিমা রয়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২০ পাওয়া শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হাফিজুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সজল রয়, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আলামিন, মার্কেটিং বিভাগের তাহিরা খাতুন এবং লোকপ্রশাসন বিভাগের সাইকুলিন হুসাইন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০২১ পাওয়া শিক্ষার্থী হলেন, শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পিংকি খানম।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মেধাবিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।

প্রিন্ট করুন ফটোকার্ড ই-পেপার ব্রডশিট