ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, মুশফিক বেশ কয়েক দিন আগেই ফোন করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বোর্ড সভাপতি চেয়েছিলেন, সংবাদ সম্মেলনে মুশফিক নিজেই অবসরের ঘোষণা দিন। তবে মুশফিকের অনুরোধেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাচ্ছেন তিনি।
২০০৫ সালে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১০৮টি টেস্ট। বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার তিনি। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ ৭ হাজার ৬২ রানও মুশফিকের।ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরের প্রথম টেস্টই হতে যাচ্ছে মুশফিকের শেষ আন্তর্জাতিক ম্যাচ। দেশের ক্রিকেটে দীর্ঘ অবদানের পর এবার বিদায়ের অপেক্ষায় এই অভিজ্ঞ ক্রিকেটার।