নন্দিত টিভি
ই-পেপার
২৮ নভেম্বর ২০২৬
শনিবার
| বর্ষ: ১ | সংখ্যা: ১ | মূল্য: ৫ টাকা | নন্দিত টিভি সংস্করণ
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম,
আনন্দে দুই পরিবার
অনলাইন ডেক্স:
২৮ নভেম্বর ২০২৬

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের গৃহবধূ সুবর্ণা। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় আনন্দে ভাসছে দুই পরিবার।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ২৫ বছর বয়সী সুবর্ণা।

তিন নবজাতকের বাবা ৩০ বছর বয়সী লিটন মিয়া। তিনি গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার ও চিকিৎসাসেবায় দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী এবং ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

লিটন মিয়া জানান, তার স্ত্রী ও তিন নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। এমন আনন্দের মুহূর্তে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে। একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়তেই বরুরিয়া ও মাগুন্তিনগর এলাকায় দুই পরিবারের স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

নন্দিত টিভি
নন্দিত টিভি
প্রিন্ট এর তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ পিএম

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার

জাতীয়
অনলাইন ডেক্স
একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে দুই পরিবার

একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন টাঙ্গাইলের গোপালপুরের গৃহবধূ সুবর্ণা। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া তিন নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় আনন্দে ভাসছে দুই পরিবার।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মধুপুর সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন ২৫ বছর বয়সী সুবর্ণা।

তিন নবজাতকের বাবা ৩০ বছর বয়সী লিটন মিয়া। তিনি গোপালপুর উপজেলার বরুরিয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর একসঙ্গে তিন সন্তানের বাবা হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার ও চিকিৎসাসেবায় দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. কোহিনুর আক্তার, শিশু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহেব আলী এবং ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা।

লিটন মিয়া জানান, তার স্ত্রী ও তিন নবজাতক বর্তমানে সুস্থ রয়েছেন। এমন আনন্দের মুহূর্তে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সুবর্ণার বাবার বাড়ি মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মাগুন্তিনগর গ্রামে। একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়তেই বরুরিয়া ও মাগুন্তিনগর এলাকায় দুই পরিবারের স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

নন্দিত টিভি

ব্যবস্থাপনা পরিচালক: মো: ফজলুল হক ফজলু | বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: 27/8-A, Sonar Mahal (4th Floor) Topkhana Road, Segunbagicha, Dhaka, Bangladesh, 1000

© ২০২৬ নন্দিত টিভি। সর্বস্বত্ব সংরক্ষিত।